রেওয়ামিল কাকে বলে?
রেওয়ামিল কাকে বলে? | রেওয়ামিল এর বেশ কিছু বৈশিষ্ট্য
রেওয়ামিল! যারা বিজনেস স্ট্যাডিস নিয়ে পড়াশোনা করেন বা করেছেন তাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে হিসাববিজ্ঞান। আর হিসাববিজ্ঞান এর একটি বিশেষ অধ্যায় হচ্ছে রেওয়ামিল। হিসাববিজ্ঞান এর ব্যাসিক যে অংশ গুলো বুজতে হয় তার মধ্যে রেওয়ামিল অন্যতম। কারণ গাণিতিক শুদ্ধতা যাচাই করার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ।
আর তাই আজকের এই আর্টিকেল এর বিষয়বস্তু হচ্ছে রেওয়ামিল কাকে বলে। রেওয়ামিল কাকে বলে এর মাধ্যমেই জানা যাবে এর খুঁটিনাটি বিষয়বস্তু। চলুন তাহলে আলোচনা করা যাক রেওয়ামিল কাকে বলে।
রেওয়ামিল কি?
“Trial Balance” যার বাংলা অর্থ হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল মূলত করা হয় নির্ভুল ভাবে খতিয়ান করার জন্য। এছাড়া গাণিতিক শুদ্ধতা যাচাই করা তো আছেই। বলা হয়ে থাকে, গাণিতিক শুদ্ধতা যাচাই করা ছাড়াও রেওয়ামিলের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবার জেনে নেই, রেওয়ামিল কাকে বলে এই প্রসঙ্গে।
রেওয়ামিল কাকে বলে?
একটি আর্থিক প্রতিষ্ঠানে যাবতীয় আয়, ব্যয়, দায় এবং সম্পদ জাতীয় হিসেব গুলো জের টানার মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করাকে রেওয়ামিল বলা হয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাবেদা এবং খতিয়ানের লেনদেন গুলো সঠিক ভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা জানার একমাত্র সেতু হচ্ছে রেওয়ামিল।
আরো দেখুনঃ
রেওয়ামিল এর বেশ কিছু বৈশিষ্ট্য
শুধুমাত্র রেওয়ামিল কাকে বলে তা জানলেই হবে না বরং জানতে হবে এর বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। যেমনঃ
- গাণিতিক শুদ্ধতা যাচাই।
- ভুল সংশোধন করা।
- লেনদেনের সঠিক লিপিবদ্ধকরণ।
- ভুলত্রুটি উদঘাটন করা।
- সময়ের অপচয় রোধ করা।
- দু’তরফা দাখিলা পদ্ধতির ব্যবহার।
- নিয়ন্ত্রণ।
- তূলনামূলক বিশ্লেষণ এবং
- তথ্য প্রদান।
এগুলো রেওয়ামিলের বৈশিষ্ট্য কিংবা উদ্দেশ্যের মধ্যে পরে। যদিও একটি আর্থিক প্রতিষ্ঠানে রেওয়ামিল করা জরুরী কিংবা বাধ্যতামূলক নয়।
রেওয়ামিল মূলত কেনো তৈরি করা হয়?
সকল আর্থিক প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় পর আয়, ব্যয়, দায় এবং সম্পদের হিসাবের একটা যাচাই পর্ব করতে হয় বা করা হয়। এখানে মূলত খতিয়ানের জের দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয় এবং গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। মূলত গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিল তৈরি করা হয়।
আরো দেখুনঃ
সবশেষে বলা যায়, প্রায় অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে যারা তাদের সকল আয়, ব্যয় কিংবা দায় সম্পদের সঠিকতা যাচাই করতে চায় কিংবা হিসাব শেষে শুদ্ধতা যাচাই করতে চায়। তারাই মূলত একটি নির্দিষ্ট সময় শেষে রেওয়ামিল তৈরি করে থাকে। তবে হ্যাঁ, রেওয়ামিল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই রেওয়ামিল কাকে বলে এর পাশাপাশি এর ব্যাসিক ব্যাপার গুলোও জানতে হবে।




